মাহাবুব আরা বেগম গিনি (১ আগস্ট ১৯৬১) বাংলাদেশী রাজনীতিবিদ এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জন্ম ও শিক্ষাজীবন : মাহাবুব আরা বেগম গিনির পৈতৃক বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার পৌরসভাধীন থানাপাড়া এলাকায়। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবন: পেশায় ব্যবসায়ী মাহাবুব আরা বেগম গিনি রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।