শাহ আব্দুল হামিদ (Shah Abdul Hamid; ১৮৯০ - ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার।
জন্ম ও পারিবারিক পরিচিতি : শাহ হামিদ ১৮৯০ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের রংপুর জেলার (বর্তমান গাইবান্ধা জেলার) গোবিন্দগঞ্জের খালসি গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম হাজী আব্দুল গাফফার শাহ এবং মাতা রহিমা খাতুন।
শিক্ষা : তিনি ১৯২০ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে বি.এ পাশ করেন। পরবর্তীতে ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রী লাভ করেন।
মৃত্যু : তিনি ১৯৭২ সালের ১ মে মারা যান।
তথ্য : wikipedia