অনলাইন নিউজ পোর্টাল লিংক
...

...

ফেসবুক পেজ-এ আমরা

ভরতখালী কাষ্ঠ মন্দির (কালি মন্দির)


ভরতখালী  কাষ্ঠ মন্দির (কালি মন্দির)

ভরতখালী কাষ্ঠ মন্দির (কালি মন্দির) এ অঞ্চলের হিন্দু ধর্মালম্বীদের তীর্থ স্থান।  ধারণা করা হয় প্রায় -দু’শ বছর পূর্বে এ মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দিরকে ঘিরে আলৌলিক জনশ্রুতি রয়েছে। যমুনা নদী থেকে ভেসে একটি পোড়া কাষ্ঠ থেকে এই মন্দির সৃষ্টি হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। তৎকালীন জমিদার রমনী কান্ত রায় স্বপ্নাদেশ পান- আমি তো ঘাটে এসেছি, তুই আমাকে পূজা দে। রাজা এই কাঠের গুড়িটিকে পুজা দিলে এখান থেকেই এটি কালী মুর্তিতে রুপান্তরিত হয়ে নিয়মিত পুজা আর্চনায় ব্যবস্থা হয়ে ওঠে। কিংবদন্তী আছে দেবী কন্যা যমুনার কালী মন্দিররে দেবীর দর্শনে আসেন। কয়েক বছর আগে যমুনা নদী এখানে আসলেও পরে মন্দিরের কাছ থেকে ভাঙ্গন বন্ধ হয়। এরপর স্বপ্নাদেশে পাঠাবলী দেওয়ার নির্দেশ অনুযায়ী এখানে প্রতিবছর বৈশাখে মাসব্যাপী পাঠাবলীর আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলী লোকজনের একটি একটি প্রার্থনার স্থান এটি।  তথ্য: gaibandha.gov.bd